ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সন্ত্রাসীদের কোনো বিশৃঙ্খলা মানব না : নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে কেউ কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে।

আমরা প্রশাসনকে গতকালও বলে এসেছি কোন বিশৃঙ্খলা এই নারায়ণগঞ্জে হতে পারবে না। এই নারায়ণগঞ্জে নির্বাচনকে সামনে রেখে কোন সন্ত্রাসীদের উঁকি-ঝুঁকি আমরা মানব না। তাই ১৬ তারিখে ভোট কেন্দ্রে এসে নৌকায় ভোট দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করবেন।’

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় অনুষ্ঠিত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘নৌকার প্রার্থী আইভী উড়ে এসে জুড়ে বসা ব্যক্তি নয়। আইভী হঠাৎ করে আসা কোন মানুষ নয়। তিনি অগ্নিপরীক্ষায় পরীক্ষিত। নারায়ণগঞ্জের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই আইভী। এই নারায়ণগঞ্জে অশান্তির বিরুদ্ধে শান্তির স্বপক্ষে নির্ভীক ভাবে দাঁড়িয়েছে আইভী। এই নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য আপনারা ডা. সেলিনা হায়াত আইভীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন।’

আইভী নির্বাচিত হলে নারায়ণগঞ্জের সকল উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর জানিয়ে নানক বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। আমরা ওই বোর্ডের সদস্য ছিলাম। আমরা বোর্ডে কথাও বলতে পারি নাই। নেত্রী বোর্ডে বসেই বললেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী নিয়ে কোনো আলোচনা হবে না। আমার প্রার্থী হলো আইভী। মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাদের মাধ্যমে আপনাদের কাছে সালাম পৌঁছেছেন এবং বলতে বলেছেন, আইভী যদি মেয়র নির্বাচিত হয়, তাহলে নারায়ণগঞ্জ মহানগরের সকল উন্নয়নের দায়িত্ব আমি নিয়ে নিলাম।’

এ সময় নৌকার মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীসহ স্থানীয় আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সন্ত্রাসীদের কোনো বিশৃঙ্খলা মানব না : নানক

আপডেট সময় ১০:০০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২