ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভোট দিলেন তৈমূর, লক্ষাধিক ভোটে জয়ের আশা

বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে জেতার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে তৈমূর এ আশাবাদ ব্যক্ত করেন।

নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। এবার সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করেই সকালে ভোটাররা দলে দলে কেন্দ্রগুলোতে ভিড় করছেন। ভোটকে কেন্দ্র করে তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

কেন্দ্রে আগত ভোটাররা বলেছেন, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তারা তাদের সিটি মেয়রকে বেছে নেবেন। তারা আশা করছেন, ভোটগ্রহণের শুরু থেকে গণনা পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান থাকবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভোট দিলেন তৈমূর, লক্ষাধিক ভোটে জয়ের আশা

আপডেট সময় ০৯:৫৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২