ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বাগদাদে শিগগিরই অনুষ্ঠিত হবে ইরান-সৌদি পঞ্চম দফা আলোচনা

ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি

ইরাকের রাজধানী বাগদাদে শিগগিরই ইরান ও সৌদি আরবের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি। তিনি আজ লেবাননের আল-আহাদ নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান।

মাসজেদি বলেন, বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে এ পর্যন্ত চার দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং শিগগিরই পঞ্চম দফা আলোচনাও বাগদাদেই অনুষ্ঠিত হবে।

তিনি ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার প্রচুর সম্ভাবনা থাকার কথা উল্লেখ করে বলেন, আঞ্চলিক দেশগুলো আমেরিকার নির্দেশ পালন না করেই তাদের সব সমস্যার সমাধান নিজেরাই করতে পারে।

বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইরাকের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কেও কথা বলেন। তিনি জানান, ইরাকের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেকোনো ধরনের সমঝোতাকে তেহরান স্বাগত জানায়।

ইরাক থেকে দেশটির কুর্দিস্তান অঞ্চলের আলাদা হয়ে যাওয়া সংক্রান্ত গণভোট প্রসঙ্গে মাসজেদি বলেন, এ বিষয়টি নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হয়েছে। তিনি বলেন, ইরাকের অখণ্ডতা ক্ষুণ্ন হয় এমন যেকোনো পদক্ষেপের বিরোধী ইরান।

ইরানের সঙ্গে ইরাকের রেল যোগাযোগ প্রসঙ্গে ইরানি রাষ্ট্রদূত বলেন, ইরানের পূর্বদিকের বৃহৎ দেশগুলোর সঙ্গে ইরাকের যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে ইরাক-ইরান রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বাগদাদে শিগগিরই অনুষ্ঠিত হবে ইরান-সৌদি পঞ্চম দফা আলোচনা

আপডেট সময় ০৮:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২