ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাথরঘাটায় ১২ মণ হাঙর জব্দ করেছে কোস্টগার্ড

বরগুনা প্রতিনিধি:  বরগুনায় বঙ্গোপসাগর থেকে শিকার করা বিভিন্ন সাইজের ১২ মণ হাঙর জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (১ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা লঞ্চঘাট সংলগ্ন শুঁটকিপল্লী থেকে হাঙরগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে হাঙর বহন করা একটি ট্রলারকে অনুসরণ করে কোস্টগার্ড। ট্রলারটি পাথরঘাটার শুঁটকিপল্লীতে অবতরণ করলে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়।

এসময় ট্রলারে থাকা দুজন জেলেকে আটক এবং বিপুল পরিমাণ ছোট-বড় ১২ মণ হাঙর জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জেলেকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন, আটক দুই জেলেকে তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। বাকি জেলেরা পালিয়ে যান। জব্দ হাঙরগুলো নষ্ট করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাথরঘাটায় ১২ মণ হাঙর জব্দ করেছে কোস্টগার্ড

আপডেট সময় ০৪:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২