ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বোর্ড বাজার এলাকার বাংলাবান্ধা-ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে মিঠাপুকুর এলাকার ওষুধ ব্যবসায়ী রেজাউল করিম (৪০) তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সমির উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে দেবনগর এলাকায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বোর্ড বাজার এলাকায় তেঁতুলিয়া থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে আসেন। বাবা-ছেলের এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

তেঁতুলিয়ার ভজনপুর হাইওয়ে থানা পুলিশের এসআই আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে প্রথমে হাসপাতালে আনা হয়। মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পরই পালিয়ে যান। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

আপডেট সময় ০৩:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১