ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কলাপাড়ায় ৫ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ

পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাছ বাজার থেকে ৫ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ করেছে বনবিভাগ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় কলাপাড়া পৌরশহরের বাজার থেকে মাছটি জব্দ করা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার রাতে মহিপুর মৎস্য বন্দর থেকে এক মাছ ব্যবসায়ী মাছটি কলাপাড়া বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। সকালে বন বিভাগের লোকজন দেখে তিনি সটকে পড়েন।

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মাছটি জব্দ করা হয়েছে। আমাদের অভিযান চলছে, একটি ছাড়া আর কোনো মাছ পাওয়া যায়নি।

তবে শাপলাপাতা মাছ ধরা যে অবৈধ তা অনেক জেলে ও মৎস্য ব্যাবসায়ী এখনো জানেন না। তাই আমরা অভিযানের সঙ্গে সঙ্গে মাইকিং করছি, যাতে পরবর্তীতে আর কেউ শাপলাপাতা মাছ না ধরে।

জব্দকৃত মাছটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের নির্দেশক্রমে পুড়িয়ে মাটিচাপা দেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কলাপাড়ায় ৫ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ

আপডেট সময় ১১:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১