ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

নিহত; দিপু ইসলাম (২০)

মান্দা, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর মান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার জোকাহাট-ফতেপুর রাস্তার দাসপাড়া ব্রিজের অদুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম দিপু ইসলাম (২০)। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়াড কলোনীর সাইফুল ইসলামের ছেলে ও পেশায় একজন নির্মাণ শ্রমিক। আহত ব্যক্তি হলেন, মান্দার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের সাহেব আলীর ছেলে সামছুর রহমান চান্দা (৪২)। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, জোঁকাহাট উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজ চলছে। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন নিহত দিপু ইসলাম। সোমবার সাড়ে ১২ টার দিকে নির্মাণ সামগ্রী নেওয়ার জন্য একটি মোটরসাইকেলে দিপু ও চান্দা ফতেপুর বাজারে যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দিপু ইসলাম নিহত হন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

আপডেট সময় ০৬:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১