ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

দুই দিনে ইংলিশ চ্যানেল থেকে ৯০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:  নৌকায় করে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেল থেকে ৯০০ এর বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার কেন্ট উপকূলে ১৯টি নৌকায় ৫৫৯ জন এবং শুক্রবার ৩৫৮ জনকে নিয়ে ১০টি নৌকায় পারাপার হয়েছে। এছাড়া গত দুই দিনে ফ্রান্স কর্তৃপক্ষ ৫৬৪ জনকে আটকে দিয়েছে।

চলতি বছর ছোট নৌকায় করে ২৭ হাজার ৭০০ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। যেখানে ২০২০ সালে এই চ্যানেল অতিক্রম করে আট হাজার ৪০০ জন।

গত মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ক্যালাইসের কাছে এক অন্তঃসত্ত্বাসহ সাত নারী ও তিন শিশু এবং ১৭ জন পুরুষসহ একটি নৌকা ডুবে যায়।

ক্ল্যান্ডেস্টাইন চ্যানেল থ্রেট কমান্ডার ড্যান ও’মাহনি বলেন, গত মাসের দুঃখজনক ঘটনা চ্যানেল অতিক্রমের বিপজ্জনক বার্তা দেয় এবং আমরা এর পেছনে থাকা অপরাধী চক্রের সদস্যদের ধরতে আমাদের ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, অবিশ্বাস্যভাবে এই চক্রগুলো তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।

সূত্র: বিবিসি

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

দুই দিনে ইংলিশ চ্যানেল থেকে ৯০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আপডেট সময় ১২:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১