ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত

গাজীপুর প্রতিনিধি:  গাজীপুর মহানগরীর দাক্ষিণখান এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত ও অপর দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের দাক্ষিণখান এলাকার বাসিন্দা আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (২৬) ও ছেলে শোয়াইব (২)। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার দিনার এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন- আবুল হাসান (৪০) ও তার মেয়ে লাবিবা (৬)।

রেলওয়ের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক জানান, বৃহস্পতিবার ভোরে শরীয়তপুরে মামার বাড়িতে যাওয়ার জন্য স্ত্রী সন্তানদের নিয়ে আবুল হাসান নিজে মাইক্রোবাসটি চালাচ্ছিলেন। পথে দাক্ষিণখান রেলক্রসিং পার হওয়ার সময় ভোর সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসটির পেছনের অংশে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ১৫-২০ হাত দূরে গিয়ে রেলপথের পাশে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই স্ত্রী মিতু ও ছেলে শোয়াইব নিহত হন। আহত হন আবুল হাসান ও তার মেয়ে লাবিবা (৬)। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আবুল হাসান জানান, রেল ক্রসিংয়ের ব্যারিয়ার তোলা ছিলো বলে তিনি মাইক্রোবাসটি নিয়ে ক্রসিং পার হওয়ার চেষ্টা করেছিলেন। মাইক্রোবাসটির অর্ধেকের বেশি পার হয়ে গেলেও পেছনের অংশে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।

ধীরাশ্রম রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হেলালউদ্দিন জানান, ঘন কুয়াশার মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটির পেছন দিকে ধাক্কা দেয়।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত

আপডেট সময় ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১