ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কিশোরগঞ্জে ৩৮৫০ ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি:  কিশোরগঞ্জে ৩৮৫০ ইয়াবাসহ এনামূল হক নামের এক এএসআইকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে যশোদল ইউনিয়নের সিদ্ধেশ্বরী কালীবাড়ী রেলগেট এলাকায় তাকে আটক করা হয়। এনামূল হক জেলার ইটনা থানায় কর্মরত।

র‌্যাব জানায়, একটি মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা সিদ্ধেশ্বরী রেলগেট এলাকা থেকে এএসআই এলামূল হককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৮৫০ ইয়াবা জব্দ করা হয়। রাতেই তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান কিশোরগঞ্জ মডেল থানায় কথা বলতে বলেন।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম জানান, এএসআই এনামূল হক ইয়াবাসহ আটক হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, এনামুল দীর্ঘ আড়াই মাস মেডিকেল ছুটিতে ছিলেন। ছুটি শেষের পর বর্তমানে তিনি শাস্তিমূলক ছুটিতে রয়েছেন। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায়।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

কিশোরগঞ্জে ৩৮৫০ ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা আটক

আপডেট সময় ১১:১৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১