ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ওবায়দুল কাদের শঙ্কামুক্ত, পর্যবেক্ষণে থাকবেন

স্টাফ রিপোর্টার:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমই) উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, উনাকে (ওবায়দুল কাদেরকে) আমরা আরও দুই-একদিন পর্যবেক্ষণে রাখবো। এজন্য সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছি।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএসএমএমইউ উপাচার্য।

অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বলেন, গতকাল রুটিন চেকআপের জন্য উনি (ওবায়দুল কাদের) হাসপাতালে এসেছিলেন। উনি যাতে বিশ্রামে থাকেন, সেজন্য তাকে ভর্তি করা হয়েছিল। ওবায়দুল কাদেরের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

আজ (বুধবার) সকালে ১০ সদস্যের মেডিকেল বোর্ড মিটিং করেছি। গতকালের চেয়ে উনি অনেক ভালো আছেন। ওবায়দুল কাদেরের ডায়াবেটিস গতকাল ছিল ১৩, আজ ৫। এটা একদম নরমাল। ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন সবকিছু নরমাল।

তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেশার, ডায়বেটিস ছিল, হার্টে সমস্যা ছিল- সবকিছু এখন মোটামুটি সেটেল ডাউন করেছে। উনার কোনো শ্বাসকষ্ট নেই। চলতে ফিরতে কোনো বাধা নেই।

এর আগে সকাল ১০টার দিকে বিএসএমএমইউয়ে ৪১১নং ভিআইপি কেবিনে উপাচার্য শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে মেডিকেল বোর্ড বৈঠকে বসে।

এদিকে অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে সকাল ৯টা ৫০ মিনিটে হাসপাতালে আসেন তার ভাই আব্দুল কাদের মির্জা। পরে তিনি সাংবাদিকদের বলেন, উনি (ওবায়দুল কাদের) আগের চেয়ে সুস্থ আছেন। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ওবায়দুল কাদের শঙ্কামুক্ত, পর্যবেক্ষণে থাকবেন

আপডেট সময় ১২:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১