ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

জম্মু-কাশ্মীরে হামলায় পুলিশ নিহত ৩, আহত ১১

 আন্তর্জাতিক ডেক্স : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, সোমবার সন্ধ্যায় শ্রীনগরের জেওয়ান এলাকার একটি পুলিশ ক্যাম্পের কাছে পুলিশের বাসে হামলা চালানো হয়।

এতে ঘটনাস্থলেই দুই পুলিশ নিহত হন। অপরদিকে মঙ্গলবার সকালে (১৪ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। খবর এনডিটিভির।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন সহকারী সাব-ইন্সপেক্টর এবং আরেকজন সেকশন গ্রেড কনস্টেবল বলে জানানো হয়েছে। হামলার ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ বলছে, উচ্চ নিরাপত্তা বেষ্টিত ওই এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি ক্যাম্প অবস্থিত। হামলার ঘটনা ঘটেছে জেওয়ান এলাকায়।

ওই এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে। হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।

মাত্র কয়েকদিন আগেই কাশ্মীরের বান্দিপোরা জেলায় হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হন। গত ১০ ডিসেম্বর বান্দিপোরার গুলসান চকে ওই হামলার ঘটনা ঘটে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

জম্মু-কাশ্মীরে হামলায় পুলিশ নিহত ৩, আহত ১১

আপডেট সময় ১২:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১