ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সাবেক সেনাপ্রধান আজিজের মার্কিন ভিসা বাতিল

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ

স্টাফ রিপোর্টারঃ   সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। সম্প্রতি এক চিঠির মাধ্যমে ভিসা বাতিলের বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে।

একাধিক সূত্র জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জেনারেল আজিজ আহমেদের বিষয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরায় খবর নিয়ে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। এরই মধ্যে এ বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি দেয়নি। ওই বিষয়ে জানতে চাইলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র গণমাধ্যমকে জানান, ‘যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভিসার তথ্য গোপনীয় বিষয়। কোনো ব্যক্তির ভিসার বিষয়ে আমরা আলোচনা করি না।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সাবেক সেনাপ্রধান আজিজের মার্কিন ভিসা বাতিল

আপডেট সময় ০১:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১