ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

শিবচরে এক বিকাশকর্মীর পৌনে ২ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ২

মাদারীপুর প্রতিনিধি:  মাদারীপুরের শিবচরে মাহাবুবুর রহমান নামের এক বিকাশকর্মীর টাকা ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার বহেরাতলা থেকে তাদের গ্রেফতার করে শিবচর থানা পুলিশ। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাইয়ের ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন-বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের মোসলেম মাদবরের ছেলে রিফাত মাদবর (২৪) ও একই গ্রামের মৃত শামসু কাজীর ছেলে নজরুল ইসলাম কালু (৩৫)।

পুলিশ জানায়, সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সিঙ্গাপুর জোড়া ব্রিজ এলাকায় বিকাশকর্মী মাহাবুবুর রহমানকে পিটিয়ে আহত করে তার কাছে থাকা এক লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় চক্রটি। ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যে বুধবার রাতে বহেরাতলা দক্ষিণ থেকে রিফাত মাদবর ও নজরুল ইসলাম কালুকে আটক করে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

শিবচরে এক বিকাশকর্মীর পৌনে ২ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ২

আপডেট সময় ০৪:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১