ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি:  নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার মনসাপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের রিকশাচালক রেজওয়ান আলী বড় মেয়ে রিমা আক্তার (১২), মেজো মেয়ে লিমা আক্তার (৮) ও ছোট ছেলে মমিনুর রহমান (৬)।

আরেকজন একই গ্রামের প্রতিবেশী মৃত আনোয়ার হোসেনের ছেলে ব্রিজের  গার্ড শামীম হোসেন (৩০)।

স্থানীয়রা জানায়, বাড়ির ধারে থাকা রেললাইনে সকালে খেলছিল ওই তিন ভাই-বোন। এ সময় চিলাহাটি থেকে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেন তাদের সামনাসামনি চলে আসলে প্রতিবেশী শামীম হোসেন তাদের বাঁচাতে গেলে চারজনই ট্রেনে কাটা পড়ে নিহত হন।

চাঞ্চল্যকর ঘটনাটিকে কেন্দ্র করে এলাকাবাসী সকাল ৯টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটিকে আটক করে।

পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে নীলফামারী জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সাড়ে ১০টার দিকে ট্রেনটি চলে যায়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু

আপডেট সময় ১২:১৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১