ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভোলায় জাহাজের ধাক্কায় ট্রলারডুবিতে ২০ জেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি:  ভোলার সাগর মোহনায় জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ২০ জেলে নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি জানান, সোমবার বিকেলে আমরা উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ে তথ্য পেয়েছিলাম ৯ জেলে উদ্ধার ও ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। কিন্তু তথ্যটি ভুল ছিলো। মঙ্গলবার সকালে আমরা পুরো তথ্য নিশ্চিত হই। এ পর্যন্ত একজন জেলে উদ্ধার হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ২০ জেলে। তবে উদ্ধার হওয়া জেলের নাম ও ঠিকানা তিনি বলতে পারেননি। নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ড কাজ করছে।

আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল এমরান প্রিন্সও গতকালকের নিজের ভুল স্বীকার করে জানান, আমারা স্থানীয়ভাবে যে তথ্য পেয়েছি সেটা ভুল ছিলো। মূলত ২১ জেলের মধ্যে একজন জেলে উদ্ধার হয়েছে।

তিনি আরও জানান, ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামাল খনকারের একটি ফিশিংবোট নিয়ে রোববার (৫ ডিসেম্বর) বিকেলে বাচ্চু মাঝির নেতৃত্বে ২১ জেলে আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর শিবা গ্রাম থেকে সাগর মোহনার উদ্দেশে রওনা হয়।

সোমবার ভোরের দিকে ঢালচর ইউনিয়নের দক্ষিণে সাগর মোহনায় একটি জাহাজ তাদের ফিশিংবোটে ধাক্কা দেয়। এতে সেটি ডুবে যায়। সেসময় পাশ দিয়ে যাওয়া অন্য আরেকটি বোট একজনকে জীবিত উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ২০ জন জেলে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভোলায় জাহাজের ধাক্কায় ট্রলারডুবিতে ২০ জেলে নিখোঁজ

আপডেট সময় ১২:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১