ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পটুয়াখালীতে তাবলিগের ১৫ সদস্যকে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট

পটুয়াখালী প্রতিনিধি:  খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তাবলিগ জামাতে আসা ১৫ সদস্যের সবকিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। পরে রোববার সকালে এদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে রয়েছেন- হাজি চানমিয়া (৬৫), চৌধুরী (৫৫), আলাউদ্দিন (৭০), শেখ ফরিদ (৪২), উজ্জল (৪৩), রফিকুল (২১), তৈয়ব আলী (৬০), জামান (৪৮), রফিকুল ইসলাম (৫০), জহির (২৫) ও শরীফুল (২৩)। এছাড়া সাকিব খন্দকার (২০), রেজাউল (৪২), রুমান (৪০), বাচ্চু মিয়া (৬০) মোটামুটি সুস্থ আছেন।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকালে ঢাকা থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্য ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া দাওয়া শেষে তারা কেউ আর ফজরের নামাজ পড়তে উঠতে পারেননি। পরে বুঝতে পারেন দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছেন। অসুস্থ ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পটুয়াখালীতে তাবলিগের ১৫ সদস্যকে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট

আপডেট সময় ০২:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১