ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

টাঙ্গাইলে ৪০৮০ কেজি অপরিশোধিত কাঁচা রাবারসহ গ্রেফতার ২

টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের মধুপুর থেকে ৪০৮০ কেজি অপরিশোধিত কাঁচা রাবারসহ ১টি কার্গো ট্রাক জব্দ করেছে র‌্যাব। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২ ডিসেম্বর) ভোরে উপজেলার টেংরী গ্রামের আলোকদিয়ায় অভিযান পরিচালনা করে সরকারি রাবার বাগান থেকে চুরিকৃত অপরিশোধিত বিপুল পরিমাণের এই কাঁচা রাবার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ১৬ হাজার টাকা।

এ সময় সরকারি রাবার চুরির অপরাধে মধুপুর পৌর শহরের মাস্টার পাড়ার হরিপদ চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস (২০) ও কাজীপাড়ার মো. হোসেন মন্ডলের ছেলে মো. শামীম মন্ডলকে গ্রেফতারসহ একটি কার্গো ট্রাক জব্দ করে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মধুপুর উপজেলার টেংরী গ্রামের আলোকদিয়ায় অভিযান পরিচালনা করে সরকারি রাবার বাগান থেকে চুরিকৃত অপরিশোধিত ৪০৮০ কেজি কাঁচা রাবার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ১৬ হাজার টাকা। সরকারি রাবার চুরির অপরাধে দুজনকে গ্রেফতারসহ একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে মধুপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

টাঙ্গাইলে ৪০৮০ কেজি অপরিশোধিত কাঁচা রাবারসহ গ্রেফতার ২

আপডেট সময় ১১:২৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১