ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা

ফাইল ছবি

শিক্ষা ডেক্সঃ  সারাদেশে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা নিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। 

আজ এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, আলিমে  কোরআন মাজিদ ও কারিগরিতে (ব্যবসায় ব্যবস্থাপনা) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তথ্যমতে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ছাত্রছাত্রীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী পরে প্রবেশ করলে তার নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তাও ছবি তোলা যায় এমন ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

প্রসঙ্গত, প্রতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে এ পরীক্ষার আয়োজন করা হলেও করোনাভাইরাস মহামারীর কারণে যথাসময়ে এ বছর পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা

আপডেট সময় ১০:২৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১