ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ার শেরপুরে আ’লীগ নেতার বাসায় ‘ককটেল’ হামলা

বগুড়া প্রতিনিধি:  বগুড়ার শেরপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেনের বাসায় ‘ককটেল’ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসায় থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

মঙ্গলবার (৩০নভেম্বর) রাত ৯টার দিকে পৌরশহরের বারোদুয়ারী পাড়ায় মাদরাসা গেট সংলগ্ন ওই আওয়ামী লীগ নেতার বাসায় এই হামলা চলানো হয়।

ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে দুর্বৃত্তরা তার বাসা লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এরমধ্যে একটি ককটেল বাসার প্রধান দরজা সংলগ্ন কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এসময় পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়। তিনি এই ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, খবর পেয়েই টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেনকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা সাম্মাক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আতঙ্ক সৃষ্টির জন্য সম্ভবত পটকা জাতীয় কিছু ফাটানো হয়। বিস্ফোরিত কিছু আলামত দেখে সেটিই মনে হয়েছে। এছাড়া তেমন কিছু নয়। লিখিত অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ার শেরপুরে আ’লীগ নেতার বাসায় ‘ককটেল’ হামলা

আপডেট সময় ১২:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১