ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে শিক্ষকসহ আরও অন্তত আটজন আহত হয়েছেন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ১৫ বছর বয়সী হামলাকারী ওই কিশোরকে আটক করা হয়েছে।

মারা যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে ১৪ ও ১৭ বছর বয়সী দুই কিশোরী এবং ১৬ বছরের এক কিশোর রয়েছেন। আহত আটজনের মধ্যে ছয়জনের অবস্থা স্থিতিশীল। বাকি দুজনের অস্ত্রোপচার হয়েছে।

অকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইকেল জি ম্যাককে সাংবাদিকদের জানিয়েছেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলাকারী কিশোর তখন সেখানেই পায়চারী করছিল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ আসার পর হামলাকারী কিশোর মিনিট পাঁচেক লুকিয়ে ছিল। তবে সে নিজে থেকে আত্মসমর্পণ করেছে। তাকে আটক করতে গুলি করার প্রয়োজন হয়নি। সে তার পক্ষে আইনজীবী চেয়েছে। যদিও এ হামলার কারণ সম্পর্কে ওই কিশোর কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২১ সালে গোলাগুলির ঘটনা ছিল কিছুটা কম। এ বছরের ১১ মাসে দেশটিতে বিভিন্ন স্কুলে ১৩৮টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আগের বছর ২০২০ সালে ৬১১টি গোলাগুলির ঘটনা ঘটেছিল।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত

আপডেট সময় ১০:৪৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১