ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টরচাপায় নিহত কলেজছাত্র

আত্রাই প্রতিনিধি:  নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নাইমুল হাসান নাইম (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহযোগী আকাশ হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশনের খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইমুল হাসান নাইম জেলার রানীনগর উপজেলার আমিলপুর গ্রামের ইউনুস আলীর ছেলে এবং নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাইমুল হাসান নাইম ও আকাশ হোসেন মোটরসাইকেলে আত্রাই থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নওগাঁ-আত্রাই সড়কের আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশনের খোলাপাড়া এলাকায় একটি বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে নাইম ও আকাশ ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নাইম মারা যান। আকাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর ঘাতক ট্রাক্টর চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের পরিবার থেকে কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান ওসি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টরচাপায় নিহত কলেজছাত্র

আপডেট সময় ১২:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১