ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নারায়ণগঞ্জে প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা, নারীসহ আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের সোনারগাঁ হতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন, মো. সায়েম (৩০) এবং স্মৃতি আক্তার মিষ্টি (১৯)।

মো. সায়েম ময়মনসিংহের ভালুকা থানাধীন উড়াহাটি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। স্মৃতি আক্তার মিষ্টি গাজীপুরের শ্রীপুর থানার সিংড়াতলী এলাকার আবু সাঈদের মেয়ে।

শনিবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চালক ও যাত্রীর ছদ্মবেশে প্রাইভেটকারে বিভিন্ন কায়দায় গাঁজার বড় বড় চালান এনে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সরাবরাহ করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নারায়ণগঞ্জে প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা, নারীসহ আটক ২

আপডেট সময় ০৩:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১