ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর সূবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় সৈনিক রেদোয়ান হোসেন মিশু (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভগ্নিপতি মো. শরীফ (৪৫) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় আবদুল্যাহ মিয়ার হাট এলাকায় বিদ্যুতের পিলারবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

চরজব্বর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর মারাত্মক আহত দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার সেনা সদস্য রেদোয়ান হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত মো. শরীফকে সেখানে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।

নিহত রেদোয়ান হোসেন চাটখিল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের হুমায়ুন কবিরের ছেলে। তিনি সিলেট ৮ সিগন্যাল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

ট্যাগস

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

আপডেট সময় ০৩:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১