ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কর্ণাটকে করোনায় আক্রান্ত মেডিকেল শিক্ষার্থীসহ ২৮১

আন্তর্জাতিক ডেস্ক:  করোনার বিধিনিষেধ না মেনে নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কর্ণাটকের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এরপর থেকেই একের পর এক বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে আরও ৭৭ জন শিক্ষার্থীর করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে শিক্ষার্থীসহ আক্রান্তের সংখ্যা এখন ২৮১ জনে দাঁড়িয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধারওয়াদের এসডিএম মেডিকেল কলেজে যারা কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশেরই দুটি টিকা নেওয়া ছিল। প্রথমে ৩০০ জনের পরীক্ষা করানো হলে ৬৬ শিক্ষার্থীসহ ১৮২ জনের করোনা আক্রান্তের রিপোর্ট পজিটিভ আসে। তাদের অধিকাংশরই করোনার মৃদু উপসর্গ রয়েছে।

রাজ্যটি স্বাস্থ্যবিষয়ক কমিশনার ড. রণদ্বীপ বলেন, আক্রান্তদের মধ্যে করোনার নতুন ধরনের উপস্থিতি আছে কি না, তা জানার জন্য আমরা জিনোম সিকোয়েন্স পরীক্ষা করার জন্য নমুনা পাঠিয়েছি। ১১৩টি নমুনা পাঠানো হয়েছে বেঙ্গালুরে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে জিনোম সিকোয়েন্সের পরীক্ষা সম্পন্ন হবে।

তিনি জানান, নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন ছিল গত ১৭ নভেম্বর। জানা গেছে, দুই থেকে তিন দিন ধরে চলছিল এ আয়োজন। সেখান থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস।

মনিপাল হাসপাতালের চেয়ারম্যান ও কোভিড টাস্ক ফোর্স টিমের সদস্য ডা. সুদর্শন বল্লাল বলেন, যারা করোনার টিকা নিয়েছেন তাদের অধিকাংশই আক্রান্ত হয়েছেন, এটি উদ্বেগের একটি বিষয়। যদিও অবস্থা গুরুতর নয়। তিনি আরও বলেন, জিনোম সিকোয়েন্স পরীক্ষার পর জানা যাবে তারা নতুন ধরনে আক্রান্ত হয়েছেন কি না।

এদিকে, মেডিকেল কলেজ হাসপাতালটির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। বন্ধ রয়েছে নতুন করে রোগী ভর্তির কাজও।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কর্ণাটকে করোনায় আক্রান্ত মেডিকেল শিক্ষার্থীসহ ২৮১

আপডেট সময় ১২:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১