ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে প্রেস ক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

যুবদলের সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে যান চলাচল বিলম্বিত হচ্ছে। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে ।

যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরবের সভাপতিত্বে সমাবেশে যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে প্রেস ক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ

আপডেট সময় ১২:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১