ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বুলগেরিয়ায় চলন্ত বাসে আগুন,নিহত ৪৫

চলন্ত বাসে আগুন লেগে বুলগেরিয়ায় ৪৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক ডেক্স : চলন্ত বাসে আগুন লেগে বুলগেরিয়ায় ৪৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এরা সবাই পুড়ে মারা গেছেন। বুলগেরিয়ার বসনেক গ্রামের কাছে জাতীয় সড়কের উপরে ঘটনাটি ঘটেছে। চলছে উদ্ধারকাজ। নিহতদের মধ্যে ১২ শিশু রয়েছে।

সোমবার স্থানীয় সময় রাত দুইটায় দেশের পশ্চিমে বসনেক নামে একটি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রশাসন জানিয়েছে, মৃতেরা সকলেই পর্যটক। তারা বেশির ভাগই উত্তর ম্যাসিডোনিয়ার বাসিন্দা।

দুর্ঘটনাটির কারণ নিয়ে ধন্দ না-কাটলেও মনে করা হচ্ছে আগুনে পুড়ে ছাই হওয়ার আগে বা পরে সড়কের ধারে থাকা রেলিংয়ে ধাক্কা খায় সেটি।

টিভির সংবাদে দেখা গেছে, বাসটি এমন ভাবে পুড়েছে যে সেটির কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

দেশটির প্রশাসন জানিয়েছে, আগুন লাগার পরে মাত্র ৭ জনই বাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন। রাজধানী সোফিয়ার হাসপাতালে চিকিৎসাধীন তারা। তবে তাদের অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন চিকিৎসকেরা।

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বুলগেরিয়ায় চলন্ত বাসে আগুন,নিহত ৪৫

আপডেট সময় ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১