ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে টিউবওয়েলে পানি পান করতে গিয়ে ধর্ষণের শিকার হলো শিশু

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি সেলিম মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ওয়ারীর ভগবতী ব্যানার্জী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম।

তিনি জানান, ১৯ নভেম্বর আড়াইহাজারের আগুয়ান্দী গ্রামে একটি শিশু ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় সেলিম মিয়াকে আসামি করে ভিকটিমের মা বাদী হয়ে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। আসামি প্রায়ই ভিকটিমের মাদরাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। গত ১৯ নভেম্বর ভিকটিম তার মায়ের সঙ্গে বাড়ির পাশে একটি জমিতে ধান মাড়াইয়ের কাজ করছিলো। এ সময় ভিকটিম পাশের একটি তাঁত কারখানায় টিউবওয়েলের পানি পান করতে গেলে আসামি ভিকটিমকে একা পেয়ে তার পরণে থাকা ওড়না দিয়ে হাত-পা বেঁধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

গ্রেফতার আসামিকে আড়াইহাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নারায়ণগঞ্জে টিউবওয়েলে পানি পান করতে গিয়ে ধর্ষণের শিকার হলো শিশু

আপডেট সময় ০৪:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১