ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মহাদেবপুরে ৫ ভুয়া চিকিৎসকের জরিমানা

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ ভুয়া চিকিৎসককে জরিমানা করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসক কার‍্যা লয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসতাহসিন তাসমিম রহমান অনিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন র‍্যা ব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তৌকির এবং নওগাঁর সিভিল সার্জন কার‍্যা লয় মেডিসিন অফিসার ডাক্তার আশিক কুমার।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে র‍্যা ব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে পাঁচ ভুয়া চিকিৎসককে জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা সদরের হাসপাতাল এলাকার আনিছার রহমান (৫২) ও কুঞ্জবন এলাকার সামসুল আলমকে (৬৪) ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই এলাকার মকবুল হোসেন বকুলকে (৫০) ১৫ হাজার টাকা, ফারুক হোসেন মৃধাকে (৪৩) পাঁচ হাজার এবং লিচুবাগান এলাকার বেদারুল ইসলামকে (৪৯) তিন হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মহাদেবপুরে ৫ ভুয়া চিকিৎসকের জরিমানা

আপডেট সময় ০১:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১