ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

খালেদার ‘অনাকাঙ্ক্ষিত’ কিছু হলে পদত্যাগ করবেন বিএনপির এমপিরা: হারুনুর রশিদ

স্টাফ রিপোর্টার:  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘অনাকাঙ্ক্ষিত’ কিছু হলে দলটির সংসদ সদস্যরা ‘জাতীয় সংসদ থেকে বেরিয়ে যাবেন’ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য হারুনুর রশিদ।

তিনি বলেছেন, ‘আমাদের সংসদ থেকে বের হয়ে যেতে বাধ্য করবেন না। আমি আগেও বলেছি, আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক। তা না হলে আমরা সংসদ থেকে বের হবো কি না, সে বিষয়ে ভাববো।’

রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সামনে আয়োজিত মানববন্ধনে বক্তৃতাকালে এমপি হারুন এসব কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, ‘সেদিন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন, তাতে স্পষ্ট বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসা প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছে। ৪০১ ধারার সঠিক প্রয়োগ করলে আগেই খালেদা জিয়া মুক্তি পেতেন।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া মুক্তি পেলে নতুন উদ্দীপনা তৈরি হবে, তা দমনের জন্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা করতে দিচ্ছে না। ২০০৮ সালের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে ৩০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির দণ্ড মওকুফ করেছে।’

হারুনুর রশীদ বলেন, ‘আইনমন্ত্রীর পেছন থেকে প্রধানমন্ত্রী যেভাবে তাকে ডিটেক্ট করছেন, তা লজ্জাজনক। আইনমন্ত্রী সিনিয়র আইনজীবী হয়েও যে বক্তব্য দিয়েছেন, তা হাস্যকর। আইনমন্ত্রী বলেছেন, বিদেশ থেকে চিকিৎসক আনতে। আমরা তো এই দাবি করিনি। আমাদের দাবি, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক। বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হোক।’

তিনি বলেন, ‘২০১৮ সালের মধ্যরাতের নির্বাচনের সংসদ আমরা যোগ দিয়েছি। প্রতিজ্ঞা করেছি জনগণের কথা বলবো। এখন জনগণের যে সংকট, গণতন্ত্রের সংকট; এই অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে।’

প্রায় আধাঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে অংশ নেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, হারুনুর রশিদ ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা প্রমুখ।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

খালেদার ‘অনাকাঙ্ক্ষিত’ কিছু হলে পদত্যাগ করবেন বিএনপির এমপিরা: হারুনুর রশিদ

আপডেট সময় ০১:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১