ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সফল মানুষের সন্ধানে একসঙ্গে মহাগুরু মিঠুন, করণ জোহর

বিনোদন ডেস্ক:  সুপারস্টার হওয়ার পথটা মিঠুন চক্রবর্তীর কাছে সহজ ছিল না। অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা দিয়েই নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। উত্তর কলকাতার মধ্যবিত্ত বাড়ির সাধারণ ছেলে থেকে বলিউডের উজ্জ্বল তারকা।

মিঠুন মানেই সিনেমার একটা যুগ। বলিউডের ট্রেন্ড চেঞ্জার। তাই মিঠুন জানেন, যদি মানুষের মধ্যে প্রতিভা থাকে, স্বপ্ন থাকে, তাহলে সে সফল হবেই।

তেমনি সফল মানুষদের সন্ধানে নামবেন এবার ‘মহাগুরু’। কালার্স টিভিতে মিঠুন চক্রবর্তীকে বিচারক বানিয়ে এবার আসতে চলেছে নতুন রিয়্যালিটি শো ‘হুনরবাজ-দেশ কি শান’। তবে শুধু মিঠুনই নয়, এই শোয়ে দেখা যাবে পরিচালক করণ জোহরকেও।

নতুন এই রিয়্যালিটি শো নিয়ে মিঠুন চক্রবর্তী জানান, ‘আমি বরাবরই বিশ্বাস করি, আমাদের দেশের নানা কোণায় প্রচুর প্রতিভা লুকিয়ে রয়েছে। এই প্রতিভাবান মানুষগুলোকে সামনে নিয়ে আসার এটাই সেরা শো। এই জন্য কালার্স চ্যানেলকে ধন্যবাদ।’

এর আগে খবরে এসেছিল ধারাবাহিকে অভিনয় করছেন মিঠুন। শোনা গিয়েছিল এই ধারাবাহিকে অভিনয় করার জন্য নাকি পারিশ্রমিক কমিয়েও দিয়েছিলেন মিঠুন। এই ধারাবাহিকে মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন একেবারেই নিজের চরিত্রে। ধারাবাহিকের গল্প এক নাবালিকা চিকুকে নিয়ে। যে মিঠুন চক্রবর্তীর মতো ডান্সার হতে চায়।

ট্যাগস

সফল মানুষের সন্ধানে একসঙ্গে মহাগুরু মিঠুন, করণ জোহর

আপডেট সময় ০৪:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১