ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে হয়ে গেলো বডি বিল্ডিং প্রতিযোগিতা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘ব্যায়াম করুন, সুস্থ থাকুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ফিটনেস জীমের আয়োজনে এই প্রথমবার অনুষ্ঠিত হলো ‘বডি বিল্ডিং’ প্রতিযোগিতা।

বুধবার রাতে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে ফিটনেস জিমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিটনেস জিমের সত্ত্বাধিকারী ওমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মাজেদ জাহাঙ্গীরসহ জীমের ট্রেইনার ও অন্যান্য সদস্যবৃন্দ।

বডি বিল্ডিং প্রতিযোগিতায় ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তার মধ্যে থেকে তিনজনকে প্রাইজমানি, ক্রেস্ট ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।

এ সময় মরতুজা মোনা ও ফিরোজ নামের দুইজন বিচারক প্রতিযোগীদের শারীরিক কসরত দেখেন। প্রতিযোগিতায় শান্ত ইসলাম প্রথম, রাজ দ্বীতিয় ও বাঁধন তৃতীয় স্থান অর্জন করেন।

পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথীবৃন্দ। অতিথিরা এমন আয়োজনের সাধুবাদ জানান। জিম সুঠাম দেহ, সুস্থ দেহ গঠন ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে এমনটাই আশাবাদ ব্যাক্ত করেন অতিথিরা।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে হয়ে গেলো বডি বিল্ডিং প্রতিযোগিতা

আপডেট সময় ০১:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১