ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি:  তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দায় সংঘর্ষে আহত রানা (৩৮) নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রানা উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে। তিনি আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সমর্থক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সতিহাট বাজারে গণেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত রানাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাতদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল থানায় অভিযোগ করলেও আনারস প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরী কোনো অভিযোগ করেননি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ১২:০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১