ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় ছুরিকাঘাতে কৃষক নিহত

বগুরা প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজিজুল হক ওরফে আজাহার (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হেলেঞ্চাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাহার আলী উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম মধ্যপাড়ার মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে।

মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী মন্ডল জানান, নিহত আজাহার আলী একজন কৃষক ছিলেন। তিনি তার জমির শাক-সবজি বনানী সুলতানগঞ্জ হাটে বিক্রি করতেন। হাটে সবজি বিক্রির টাকা নিয়ে সোমবার রাত ১১টার দিকে ভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন।

পথে ছিনতাইকারীরা ভ্যান থামিয়ে পথরোধ করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় ছুরিকাঘাতে কৃষক নিহত

আপডেট সময় ০১:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১