ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বিহারে ৪ গ্রামবাসীকে মেরে গাছে ঝুলিয়ে দিল মাওবাদীরা

ভারতের বিহারের গয়া জেলায় পুলিশের চর সন্দেহে একই পরিবারের চারজনকে হত্যা করেছে মাওবাদীরা।

আন্তর্জাতিক ডেক্স : ভারতের বিহারের গয়া জেলায় পুলিশের চর সন্দেহে একই পরিবারের চারজনকে হত্যা করেছে মাওবাদীরা। বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে দুটি বাড়ি।

শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিহার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

স্থানীয় পুলিশ সূত্রের খবর, সরযূ সিং ভক্তের বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই বাড়ির বাসিন্দা একই পরিবারের চার সদস্যকে মেরে ঝুলিয়ে দেয় নকশালরা।

নিহতদের মধ্যে দুজন নারীও রয়েছেন। নিহতরা হলেন-সত্যেন্দ্র সিং, মহেন্দ্র সিং, মনোরমা দেবী ও সুনীতা সিং। চারজনকে খুন করার পর দেওয়ালে বার্তাও লিখে গিয়েছে মাওবাদীরা।

দেওয়ালে লেখা হয়েছে-ইতিপূর্বে ওই পরিবারের সদস্যরা ষড়যন্ত্র করে চার মাওবাদীকে হত্যা করেছিল। পুলিশকে সহযোগিতা করতে চার মাওবাদী অমরেশ কুমার, সীতা কুমার, শিবপুজন কুমার ও উদয় কুমারকে বিষ খাইয়ে খুন করেছিল।

এসএসপি আদিত্য কুমার বলেন, এনকাউন্টারে চার মাওবাদীকে হত্যা করা হয়েছিল। তার বদলা নেওয়ার চেষ্টা করলো তারা। চার সাধারণ গ্রামবাসীকে হত্যার মতো কাপুরুষোচিত কাজ করল মাওবাদীরা।

শনিবার সকালে মাওবাদী দমনে বড় ধরনের সাফল্য পায় মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের অভিযানে মৃত্যু হয় ২৬ মাওবাদীর। মাওবাদীদের পালটা গুলিতে পুলিশের চার সদস্য আহত হন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

বিহারে ৪ গ্রামবাসীকে মেরে গাছে ঝুলিয়ে দিল মাওবাদীরা

আপডেট সময় ০৪:১০:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১