ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

খেলা দেখে ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাহাত হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাহাত হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় হামলায় আরও ৪ জন আহত হয়েছেন।

শনিবার ( ১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র রাহাত মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের শাহ আলমের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহতরা হলেন, গুলিশাকালী গ্রামের আরিফ (১৮), স্বাধীন (২০), আব্দুল লতিফ (২০) ও শুভ (১৬)। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আব্দুল লতিফ মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, শনিবার রাতে উপজেলার টিয়ারখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা দেখে রাহাত বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল।

এ সময় ইউনিয়নের টিয়ারখালী নামক স্থানে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। রাহাতসহ ৪ জনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন।

আহত ৩ জনকে বরিশালে পাঠানো হয়েছে এবং একজন মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

খেলা দেখে ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১