ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে ভাঙচুর ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে পাঁচজন গ্রেফতার

ভাঙচুর ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে পাঁচজন গ্রেফতার

 পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ের বাংলাবান্ধা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে হামলা, ভাঙচুর ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় নৌকা ও চশমা প্রতীকের কর্মীসমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের সিপাইপাড়া ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় ভাঙচুর ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে ছিনতাইকৃত ব্যালট জব্দ করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সায়েম মিয়া বলেন, সিপাইপাড়া কেন্দ্র থেকে ব্যালট ছিনতাই এবং হামলার অভিযোগে পাঁচজন গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, বাংলাবান্ধা ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। পরে ভোটগ্রহণ স্বাভাবিক করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পঞ্চগড়ে ভাঙচুর ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে পাঁচজন গ্রেফতার

আপডেট সময় ০৪:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১