ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মাদারীপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

মাদারীপুর প্রতিনিধিঃ  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের তালতলা বাজারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জমাদারের সমর্থকদের সাথে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লার সমর্থকদের মাঝে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ৫০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সংঘর্ষে নাঈম জমাদার (২৭), ফাইজুল ইসলাম (৩২), বি এম জুবায়ের (২৬), তাহের (৪৫) ও সিয়ান মাহমুদসহ উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পুরো ইউনিয়নে থমথমে পরিবেশ বিরাজ করছে।

সংঘর্ষের সত্যতা স্বীকার করে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আসফাক রাসেল অধিকারকে বলেন, খবর পেয়ে পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মাদারীপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

আপডেট সময় ০৭:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১