ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪.৪ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি:  সর্বনিম্ন তাপমাত্রা ক্রমেই কমছে। শনিবার (৬ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সকালে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

একদিন আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় ঢাকায় বেড়েছে প্রায় ২ ডিগ্রি। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি থাকলেও, শনিবার তা বেড়ে হয়েছে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা কমেছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ছিল সৈয়দপুরে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩১ দশমিক ৫ ডিগ্রি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা সামান্য কমা-বাড়ার মধ্য দিয়েই যাবে। তবে মাঝামাঝি থেকে তাপমাত্রা কমার ধারায়ই থাকতে পারে, মূলত ওই সময়েই শীত নামবে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ জানান, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এ সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪.৪ ডিগ্রি

আপডেট সময় ১২:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১