ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

দেওয়ানগন্জ প্রতিনিধি:  “মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর আয়োজন করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি মডেল থানার সামনে থেকে দেওয়ানগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

সারাদেশের পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা জোরদার করণের জন্য এই ডে এর আয়োজন করা হয়। মদ, জুয়া, বাল্যবিবাহ ও নির্যাতন বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের যেকোনো প্রয়োজনে পুলিশকে পাশে পাবে যার কারণে বিভিন্ন ইউনিয়নে স্থানীয় পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ কমিউনিটি পুলিশিং এর সভাপতি নারায়ণ চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, ওসি মহব্বত কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আসলাম হোসেন, পৌরসভার মেয়র শাহ নেওয়াজ শাহান শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরান, জামালপুর জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি সেলিনা আকতার, ইউপি চেয়ারম্যান সেলিম খান, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খাদেমুল ইসলাম অলিদ, সভাপতি ফজলুল হকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

আপডেট সময় ০১:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১