ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

২ নভেম্বর থেকে কুবিতে সশরীরে ক্লাস

২ নভেম্বর থেকে কুবিতে সশরীরে ক্লাস

শিক্ষা ডেস্ক:  আগামী ২ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। আর শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে হল খুলে দেওয়া হচ্ছে আজ। বিসশবিদ্দালয়ের ৮১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

তিনি বলেন, সিন্ডিকেট সভায় আগামী ২ নভেম্বর হতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সশরীরে ক্লাস কার্যক্রম শুরু নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ২৭ অক্টোবর থেকে হল খোলা ও ২৮ অক্টোবর অথবা ২ নভেম্বর থেকে ক্লাস শুরু করার সুপারিশ করা হয়।

গত বছরের মার্চ থেকে করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে তিন দফায় সশরীরে চূড়ান্ত পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ সশরীরে শুরু হওয়া পরীক্ষা এখনো চলমান রয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

২ নভেম্বর থেকে কুবিতে সশরীরে ক্লাস

আপডেট সময় ০৪:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১