ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ফেনীতে স্কুলছাত্রীকে ধর্ষণের ১৬ বছর পর ধর্ষকের যাবজ্জীবন

ফেনী প্রতিনিধি:  ফেনীতে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে মিজানুর রহমান (৪২) নামের এক ধর্ষকের ১৬ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) বিকালে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিজান জেলার সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের ছিদ্দিক আহাম্মদের ছেলে। পেশায় তিনি মাইক্রোবাস চালক।

জানা যায়, ২০০৫ সালে প্রেমের ফাঁদে ফেলে সোনাগাজীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মিজানুর রহমান। এতে ওই কিশোরী সন্তানসম্ভবা হয়ে পড়লে ফেনীর একটি ক্লিনিকে গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। পরে ওই বছরের ২৩ জুলাই কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় এ ঘটনায় একটি মামলা করেন। এ ঘটনার তদন্তের পর একই বছরের ৩১ অক্টোবর থানার এসআই এনামুল হক চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণের পর সোমবার রায় ঘোষণা করেন আদালত। রায়ে মিজানুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করা হয়। বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় মিজানুর রহমান আদালতে অনুপস্থিত ছিলেন। জামিনের পর থেকে সে পলাতক। আদালত তার বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ফেনীতে স্কুলছাত্রীকে ধর্ষণের ১৬ বছর পর ধর্ষকের যাবজ্জীবন

আপডেট সময় ০৩:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১