ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে ‘গৃহবন্দি’

আন্তর্জাতিক ডেক্স : সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দি করা হয়েছে। আজ সোমবার ভোরে দেশটির সামরিক বাহিনীর অজ্ঞাত সদস্যরা হামদকের বাড়ির সামনে অবস্থান নিয়ে তাকে গৃহবন্দি করে। স্থানীয় আল হাদাথ টিভির বরাতে রয়টার্স জানিয়েছে, সোমবার প্রথম প্রহরে একটি সামরিক দল রাজধানী খার্তুমে প্রধানমন্ত্রীর বাসভবনে অভিযান চালায়।

সুদানের সেনাবাহিনীর তরফ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এখনও আসেনি। তবে গণতন্ত্রপন্থি একটি গ্রুপ সেনা অভ্যুত্থানের চেষ্টা ঠেকাতে সেদেশের নাগরিকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছে।

প্রধানমন্ত্রীর বাসভবনে অভিযানের আগে মধ্যরাতে তার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টাকে আটক করা হয় বলে পরিবারের বরাতে জানিয়েছে রয়টার্স।

আবদাল্লা হামদের মন্ত্রিসভার আরও চার সদস্য এবং ক্ষমতাসীন সভরেইন কাউন্সিলের একজন বেসামরিক সদস্যকেও আটক করা হয়েছে বলে খবর দিয়েছে আল হাদাথ টিভি।

রয়টার্স লিখেছে, খার্তুমে ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ার কথা বলছেন অনেকে। সেখানে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলে খবর দিয়েছে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম।

সুদানের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ২০১৯ সালে সরিয়ে দেওয়ার পর সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলোর নড়বড়ে এক ক্ষমতা ভাগাভাগির চুক্তির মধ্য দিয়ে গত দুই বছর ধরে পরিচালিত হয়ে আসছিল পূর্ব আফ্রিকার দেশটি।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে ‘গৃহবন্দি’

আপডেট সময় ১২:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১