রাজনীতি ডেস্ক: নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যারা সিন্ডিকেটের সঙ্গে আছে, সবাই সরকারের লোক।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা উত্তর মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা জানান।
ড. মোশাররফ বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ সিন্ডিকেট। যারা সিন্ডিকেটের সঙ্গে আছে, সবাই সরকারের লোক। তাই পরিস্থিতি উন্নয়নে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
তিনি বলেন, সরকারের বিদায় ছাড়া কোনো দাবি পূরণ করা সম্ভব হবে না। নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।
এছাড়া বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সুবিধা নিতে চায় সরকার। সামনের নির্বাচন ঘিরে নানা চক্রান্ত করছে তারা। সাম্প্রদায়িক হামলাও সেই পরিকল্পনার অংশ।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 

















