ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গলাকেটে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৭

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক মো. সাইফুল ইসলামকে (২৬) গলাকেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৪ অক্টোবর) র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোছা. শামিমা আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ অক্টোবর রাতে কালীগঞ্জে ইজিবাইক চালক সাইফুলকে গলাকেটে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে একটি ছিনতাইকারী চক্র। এ ঘটনায় শনিবার (২৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ছিনতাইকৃত ইজিবাইকসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

এ বিষয়ে আজ দুপুরে উত্তরা র‌্যাব-১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মুত্তাকিম।

গত ১৬ অক্টোবর রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভাসাভাসি গ্রামে (পূর্বাচল ২৬ নম্বর সেক্টর) সাইফুল ইসলাম নামের এক চালককে গলাকেটে হত্যার পর ইজিবাইক নিয়ে যায় ছিনতাইকারীরা। নিহত সাইফুল ইসলাম শেরপুর জেলার শ্রীবর্দী থানার মৃত লাল মিয়ার ছেলে। তিনি রাজধানীর উত্তরখান থানা এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

গলাকেটে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৭

আপডেট সময় ০১:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১