ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ইকুয়েডরে কারাগার থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:  ইকুয়েডরের একটি কারাগার থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব প্রিজন্স (এসএনএআই) কর্তৃপক্ষ স্থানীয় সময় শনিবার ( ২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে জানায়, ওই কারাগারে গত মাসে দাঙ্গায় ১১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ওই দাঙ্গায় আহত হন আরও অনেক বন্দি। একই কারাগার থেকে এখন ৭ জনের লাশ উদ্ধার করা হলো।

এসএনএআই কর্তৃপক্ষ টুইটারে বিষয়টি জানালেও বিস্তারিত কোনো বর্ণনা দেয়নি। জানা গেছে, দেশটির উপকূলীয় শহর গুয়াইয়াকিলের লিতোরাল পেনিতেনশিয়ারি থেকে মরদেহগুলো উদ্ধার হয়, যেটি ইকুয়েডরের সবচেয়ে বেশি সহিংস কারাগারে পরিণত হয়েছে।

এদিকে, সম্প্রতি কারাগার থেকে আরও চার কারাবন্দির লাশ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, আত্মহত্যা করে ওই কয়েদিরা। কিন্তু সঠিক কারণ এখনও জানা যায়নি। সেই ঘটনারও তদন্ত চলছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো কারাগারগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গত মাসে দাঙ্গার পরপরই জরুরি অবস্থা জারি করেন। দেশটির কারাগারগুলোতে সংঘর্ষ থামাতে সেনাবাহিনীও কাজ করছে।

কারা কর্তৃপক্ষ বলছে, অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে কারাবন্দিদের এবং মাদক পাচারের রুট নিয়ে মূলত তাদের দ্বন্দ্ব হয়। তবে ওই কারাগারের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। জানা গেছে, ইকুয়েডরের কারাগারে বন্দির সংখ্যা ৩৯ হাজার।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ইকুয়েডরে কারাগার থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১