ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৭৪ জন

শিক্ষা ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার (২৩ অক্টোবর)। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তিযুদ্ধ অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৩.৮১ জন।

প্রথমবারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার কেন্দ্রগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

‘ঘ’ ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৫৭০টি। এ বছর এ আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা এক লক্ষ ১৫ হাজার ৮৮১ জন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

 আজকের পরীক্ষায় ঢাবিতে ৬১ হাজার ৮৫০ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয় হাজার ৮৯৮ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আট হাজার ১২৪ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ১৭৮ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ২০ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ১৩ জন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাত হাজার ৭৯৮ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ নেবেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৭৪ জন

আপডেট সময় ১২:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১