ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সুনামগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর মোল্লাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-শ্যামনগর মোল্লাহাটি গ্রামের মাছুম মিয়ার মেয়ে নাছিমা বেগম (৬) ও মারুফ মিয়ার মেয়ে ফারহানা বেগম (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ফারহানা ও নাছিমা তাদের বসতবাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে পার্শ্ববর্তী বেতখালী নদীতে পড়ে তারা ডুবে যায়।

হঠাৎ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে শিশু দুটিকে নদীতে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তারা। তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামনগর গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সুনামগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১