ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাঁজা বিক্রির সময় দুই নারীসহ গ্রেফতার ৩

ঢাকা প্রতিনিধি : রাজধানীর শাহআলী থানাধীন বিসমিল্লাহ ফাস্ট ফুডের দোকানের সামনে গাঁজা বিক্রির সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে দুজনই নারী। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- খাদিজা, মো. সৈয়দ আলী ও সালমা বেগম।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) শাহ্ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাতে আমাদের কাছে তথ্য আসে, শাহআলী থানাধীন ডি-ব্লকে অবস্থিত বিসমিল্লাহ ফাস্ট ফুডের দোকানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী একত্রিত হয়েছেন মাদক বিক্রির উদ্দেশ্যে।

তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, তিন মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এসময় তিনজনকেই গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারের পর তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদে গাঁজা বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান নিয়েছিল বলে স্বীকার করেছে তারা।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে শাহ্ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারদের নাম- মো. মজনু ও মো. রিপন খান।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতে গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে মজনু ও রিপনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

গাঁজা বিক্রির সময় দুই নারীসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০১:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১