ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

যুক্তরাষ্ট্রে ডাক বিভাগের তিন কর্মচারী নিহত

আন্তর্জাতিক ডেক্স : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তার দুই সহকর্মী নিহত হয়েছেন।এরপর নিজের বন্দুকের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী নিজেও। নিহত তিন জনই মার্কিন ডাক বিভাগের কর্মচারী।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ অক্টোবর) এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এবিসি নিউজ।যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘মেমফিসে ঘটে যাওয়া পরিস্থিতির জন্য ডাক বিভাগ মর্মাহত। ভুক্তভোগীদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের পাশে আছি আমরা।’

এক সংবাদ সম্মেলনে এফবিআইয়ের মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা অ্যানে বলেন, এফবিআই ঘটনাস্থলে কাজ করছে। তারা নিশ্চিত করেছে, ডাক বিভাগের যে তিন কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে, এর মধ্যে হামলাকারীও রয়েছেন। নিজের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে তার। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

যুক্তরাষ্ট্রে ডাক বিভাগের তিন কর্মচারী নিহত

আপডেট সময় ০১:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১